NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জয়া আহসানের ছবিতে মন্তব্য করে বিপাকে ওমর সানী


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০১:০৯ পিএম

জয়া আহসানের ছবিতে মন্তব্য করে বিপাকে ওমর সানী

বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও মডেল জয়া আহসানের একটি ছবিতে মন্তব্য করেছিলেন অভিনেতা ওমর সানী। আর এই মন্তব্যের কারণে যে সমালোচনার কবলে পড়তে হবে তা কি ওমর সানী জানতেন? নেটিজেনরা এই মন্তব্যকে কেন্দ্র করে ওমর সানীকে নিয়ে তীব্র সমালোচনায় মেতেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিম ঘুরছে। যেখানে দেখা যায় জয়া আহসানের ছবিতে ওমর সানী মন্তব্য করেছেন ‘ওয়াও’।

 

অর্থাৎ ওমর সানী জয়া আহসানের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আর এতেই আপত্তি নেটিজেনদের।

এর আগে ২০১৯ সালের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছিলেন, শীত একটি পর্দানশীল ঋতু। নারী পুরুষ সবাইকে পোশাকের অশ্লীলতা থেকে মুক্তি দেয়।  

kalerkanthoএই মিমটি ঘুরছে 

এই ক্যাপশনসহ ছবিটির সঙ্গে জয়া আহসানের ছবির মন্তব্য যুক্ত করে মিম বানানো হয়েছে। ছবিটি নেটিজেনরা ব্যাপকভাবে শেয়ার করছেন।

প্রচুর মন্তব্য ভরে গেছে ফেসবুকে। একজন লিখেছেন, ‘ওমর সানী তো দেখছি ডাবল স্ট্যান্ডার্ড পাবলিক। ’

একজন লিখেছেন, ‘জয়া আহসানকে এভাবে দেখে আর কমেন্ট করা থেকে হাতকে আটকাতে পারেনি। ’

আরেকজন প্রশ্ন রেখে বলছেন, ‘কেন ওমর সানীকে এভাবে ঢালাও মন্তবত করতে হবে। ’

একজন তরুণ নারী চলচ্চিত্রকার মিমটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘বেডা মানুষ’