NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

অবশেষে জামিন পেলেন জ্যাকলিন ফার্নান্দেজ


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৬ পিএম

অবশেষে জামিন পেলেন জ্যাকলিন ফার্নান্দেজ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ২০০ কোটি টাকার তহবিল আত্মসাতের ঘটনায় ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সে মামলায় আদালতে হাজিরা দিতে এসেই জামিন পেলেন তিনি।

অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ছিল ১৫ নভেম্বর পর্যন্ত। ফলে মঙ্গলবার আবারও তাকে দিল্লির পাটিয়ালা হাউস আদালতে হাজিরা দিতে হয়েছে।

 

এর আগে পাটিয়ালা হাউস আদালতে জ্যাকলিনের জামিনের আবেদন খারিজ করার আর্জি জানিয়েছিল ইডি। তখন অভিনেত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা-সহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

 

নায়িকার দাবি ছিল, তদন্ত ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে। চার্জশিট দাখিল করা হয়েছে। তাকে হেফাজতে নেওয়ার যৌক্তিকতা দেখছেন না। দিল্লির পাটিয়ালা হাউস আদালত গত ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে অন্তর্বর্তী জামিনের অনুমতি দিয়েছিল।

আদালতে জামিনের আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ জানায়, জ্যাকলিন তার মোবাইল থেকে সব তথ্য মুছে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি, এমনও অভিযোগ ওঠে। গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান তিনি।

আগস্টে সুকেশের সঙ্গে আত্মসাত মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করে জ্যাকলিনকে। শুধু তা-ই নয়, তার সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।