NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

সিপিআরে সাড়া হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলার


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৪, ০৩:০৩ এএম

>
সিপিআরে সাড়া হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলার

গত মঙ্গলবার (১ নভেম্বর) রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। সেদিন রাতেই অস্ত্রোপচার হয় তার। তখন থেকেই দীর্ঘ ১৫ দিন ধরে ভেন্টিলেশনে আছেন তিনি।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বুধবার (১৬ নভেম্বর) সকালে হৃদরোগেও আক্রান্ত হন ঐন্দ্রিলা। পর পর কয়েকটি কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা সিপিআর দিতে চেষ্টা করেন। চিকিৎসকদের দেওয়া সেই সিপিআরে সাড়া দিয়েছেন অভিনেতা।

মাঝে একবার তাকে ভেন্টিলেশন থেকে বের করার প্রক্রিয়া শুরু হলেও, শরীরে সংক্রমণ বাড়তেই ফের সি-প্যাপ ভেন্টিলেশনে রাখা হয়। মাঝে বাঁ হাত ও চোখের পাতা একটু নাড়ালেও, এখনও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার। বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী মাঝে একবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, তার গলা চিনতে পারছেন ঐন্দ্রিলা। তার হার্ট রেট তখন বেড়ে ১৩০-১৪০-এ পৌঁছাচ্ছে। সব্যসাচীর ‘এক্সটার্নাল স্টিমুলি’তে ঐন্দ্রিলার সাড়া দেওয়ার খবরে তখন থেকেই আশায় বুক বেঁধে রয়েছেন অনুরাগীরা। কিন্তু না, এই ১৫ দিনে একবারের জন্য জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার। কোমাচ্ছন্ন অবস্থাতেই আছেন তিনি।

পর পর ২ বার ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে সেই সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠা। আবার কাজে ফেরা। লড়াইয়ের আরেকনাম নাম ঐন্দ্রিলা। দীপাবলির সন্ধ্যাতেও সেজেগুজে সোশ্যাল মিডিয়ায় আলোকময় ছবি পোস্ট করেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু তার এক সপ্তাহের মাথাতেই ১ নভেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।