NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ভারতের রাস্তায় আটকে গেল বিমান (ভিডিও)


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০৪:২৫ এএম

ভারতের রাস্তায় আটকে গেল বিমান (ভিডিও)

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের বাপতলার ঘটনা। সেখানকার একটি উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ার সময় আটকে যায় বিমান। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিমানটিকে একটি ট্রেলারে কোচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর ট্রেলার ও বিমানটিকে বের করে আনে। এ ঘটনায় বিমানের কোনো ক্ষতি হয়নি।  

 

রাস্তায় বিমান নিয়ে যাওয়া দেখে ভিড় জমে যায়। সেলফি ও ভিডিও ধারণেরও হিড়িক লেগে যায় সাধারণ মানুষের মধ্যে। এতে কয়েক রাস্তায় কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

বিখ্যাত রেস্টুরেন্ট চেইন পিস্তা হাউস বিমানটি কিনে নিয়েছে। বিমানের ভেতরে একটি রেস্তোরাঁ খোলার পরিকল্পনা ছিল আগে থেকেই। এ জন্য বিমানটি কিনে কোচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ বলছে, ট্রেলারের চালক ট্রাফিক ডাইভারশন সম্পর্কে সচেতন না থাকার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ওই ট্রেলারটি সেখানে আটকে যায়।

ভিডিওটি দেখতে পারেন ...