NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১১


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৭:১৬ এএম

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১১

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানী মালের মাফান্নু এলাকায় অগ্নিকাণ্ডে এ হতাহতের  ঘটনা ঘটে। মালদ্বীপ সময় সকাল ১১টা পর্যন্ত পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।

অগ্নিকাণ্ডে যারা মারা গেছে তাদের জাতীয়তা সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের তথ্যমতে, ৯ জন ভারতীয় ও দু’জন বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন। তবে এখনও আহত অনেকের পরিচয় নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, যে ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনে অধিকাংশই ছিল বাংলাদেশি ও ভারতীয় নাগরিক।

এদিকে, মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান, জসিম উদ্দিন ঘটনাস্থল ও মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল  পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুরুষ শ্রমিকসহ আরও দুইজন রোগীর খোঁজ খবর নিয়েছেন।