NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

২২ বছর পর প্রিয়াঙ্কার বিশ্বসুন্দরীর খেতাব নিয়ে প্রশ্ন


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪১ এএম

২২ বছর পর প্রিয়াঙ্কার বিশ্বসুন্দরীর খেতাব নিয়ে প্রশ্ন

বিনোদন ডেস্ক: ২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেন প্রিয়াঙ্কা চোপড়া। এ জয়ের পর জল অনেক গড়িয়েছে। বলিউডে প্রতিষ্ঠার পাশাপাশি হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। প্রায় ২২ বছর পর প্রিয়াঙ্কার বিশ্বসুন্দরীর এই খেতাব নিয়ে কারচুপির অভিযোগ তুললেন একই আসরের প্রাক্তন প্রতিযোগী লেইলানি ম্যাককনি। কয়েক দিন আগে এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সকলে এই বিষয়ে তদন্তের দাবি করেছেন। তাদের মতে, এই শোয়ে সঠিক বিচার করা হয়নি। আর এ বিষয় নিয়ে লেইলানি একটি ভিডিও তৈরি করেছেন। এ ভিডিওর শুরুতে লেইলানি বলেন—‘‘মিস ইউএসএ’-এর ঘটনা আমাকে ২০০০ সালের বিশ্বসুন্দরীর প্রতিযোগিতার কথা মনে করিয়ে দিচ্ছে। ওই আসরের অন্যতম স্পন্সর ছিল ভারতীয় একটি টিভি। যার কারণে ১৯৯৯ এবং ২০০০ সালের বিশ্বসুন্দরী ভারত থেকেই নির্বাচন করা হয়েছিল।’’

 

‘‘আমি ‘মিস বার্বাডোজ’ হয়েছিলাম। কিন্তু বিশ্বসুন্দরীর খেতাব জয় করেছিলেন ‘মিস ইন্ডিয়া’। মনে রাখবেন তার আগের বছরও বিশ্বসুন্দরীর খেতাব ‘মিস ইন্ডিয়া’ জিতেছিলেন। ফলে পুরো বিষয়টি আমার কাছে খুব পরিচিত।’ বলেন লেইলানি।

প্রিয়াঙ্কাকে আলাদাভাবে কেয়ার করা হতো। তা উল্লেখ করে লেইলানি বলেন, ‘‘২০০০ সালের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আসরে প্রিয়াঙ্কা চোপড়াকে অতিরিক্ত গুরুত্ব এবং প্রাধান্য দেওয়া হয়েছিল। তার জামা আকর্ষণীয় করে বানানো হয়েছিল। প্রিয়াঙ্কার ঘরে পৌঁছে দেওয়া হতো তার খাবার। খবরের কাগজে ছবি প্রকাশ করলেও বড় ছবিটি রাখা হতো প্রিয়াঙ্কার।’’

দীর্ঘ দিন পর লেইলানির এমন অভিযোগে হতবাক নেটিজেনরা। অনেকের প্রশ্ন—এত বছর পর কেন এই অভিযোগ করছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা চোপড়া।