NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

শাহিদের পরামর্শেই অনন্যার সঙ্গে সম্পর্ক ভাঙেন ঈশান?


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০১:৪৮ এএম

>
শাহিদের পরামর্শেই অনন্যার সঙ্গে সম্পর্ক ভাঙেন ঈশান?

কয়েক মাস আগে অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন তরুণ বলিউড অভিনেতা ঈশান খাট্টার। সেই প্রসঙ্গ আবারও সামনে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশান প্রেম ইস্যুতে পাওয়া উপদেশ নিয়ে কথা বলেছেন। তার ওই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ভাই শাহিদ কাপুরের উপদেশেই কি তবে অনন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করেছেন ঈশান?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশান বলেন, ‘প্রেম নিয়ে সেরা উপদেশ দিয়েছিল আমার দাদা। ও বলে, আত্মপরিচয় শেষ করে সম্পর্কে ভেসে যাওয়া ঠিক নয়। সবসময় সজাগ থাকতে হবে।’

ঈশান অক্ষরে অক্ষরে মেনে চলেন শাহিদের কথা। দুই ভাইয়ের গলায় গলায় ভাব। ছবিতেও ধরা পড়ে সেই রসায়ন। কিছুদিন আগেই ঈশানের জন্মদিনে তাকে আদর, ভালোবাসায় ভরিয়ে দিয়ে ভিডিও পোস্ট করেছিলেন শাহিদ। গলা জড়িয়ে ভাইয়ের গালে চুমু খেতে দেখা যায় ‘হায়দার’-এর নায়ককে।

বর্তমানে ব্যস্ত সময় কাটছে ঈশানের। ‘ফোন ভূত’ মুক্তির আগে এখানে-সেখানে প্রচারে যেতে হচ্ছে। তার মধ্যে বক্তব্যও রাখছেন ভক্তদের আবদারে। এক অনুষ্ঠানে ভাইয়ের উপদেশের কথাও বললেন। প্রসঙ্গক্রমে এসে পড়ল অনন্যার সঙ্গে তার সম্পর্কের কথাও। কয়েক মাস আগে করণ জোহরের কফির আড্ডায় বিষয়টা স্পষ্ট করেছিলেন ‘ধড়ক’ অভিনেতা। দীর্ঘ তিন বছর প্রেম করার পর মাস কয়েক আগেই আলাদা হয়েছেন ঈশান-অনন্যা। তবু সম্পর্ক এখনও মধুর। ঈশান জানিয়েছিলেন, অনন্যার সঙ্গে তার হৃদ্যতা অন্য মাত্রার। প্রেমের সম্পর্কে না থাকলেও তিনি এখনও খুব কাছের। চিরকাল কাছের মানুষই থাকবেন।

৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ভৌতিক কমেডি ‘ফোন ভূত’, যেখানে ঈশানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদীর মতো তারকাও।