NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

‘দ্বিতীয় জীবন’ নিয়ে আসছেন ইমরান-পড়শী


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৩ এএম

>
‘দ্বিতীয় জীবন’ নিয়ে আসছেন ইমরান-পড়শী

এই সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও পড়শী। দুজনই চ্যানেল আইয়ের সংগীত প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। ২০০৮ সালে ইমরান ‘সেরাকণ্ঠ’ আর ২০০৯ সালে পড়শী ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন।

২০১২ সালে তারা প্রথমবারের মতো জুটি বেঁধে কণ্ঠ দেন ‘জনম জনম’ শিরোনামের গানে। সে গানটির তুমুল জনপ্রিয়তার পর ‘জয় হবেই হবে’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘এক দেখায়’ প্রভৃতি গানে কণ্ঠ দেন তারা। সেগুলোও শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেন।

এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন ইমরান ও পড়শী। শিরোনাম ‘দ্বিতীয় জীবন’। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এরইমধ্যে এটির শুটিংয়ে অংশ নিয়েছেন ইমরান-পড়শী। সৈকত রেজার পরিচালনায় এই ভিডিও আলাদাভাবেই উপস্থাপন করা হয়েছে দুই শিল্পীকে।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘আমার ও পড়শীর দ্বৈত গান এর আগেও শ্রোতা-দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এবারের গানটির কথা-সুরেও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। ভিডিওটি করা হয়েছে আলাদা আয়োজনে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’

পড়শী বলেন, ‘গানটি খুব ভালো হয়েছে। বেশ আশাবাদী। ইমরান ভাইয়া ও আমার গান নিয়ে আলাদা একটি প্রত্যাশা থাকে সবার। সেই প্রত্যাশা পূরণ হবে এ গানের মাধ্যমে।’

শিগগিরই ইউটিউবে সিএমভির চ্যানেলে ‘দ্বিতীয় জীবন’ গানচিত্রটি উন্মুক্ত করা হবে।