NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে শহীদ মিনার স্থাপনের অনুরোধ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৮ এএম

>
যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে শহীদ মিনার স্থাপনের অনুরোধ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়ে সেখানকার মেয়র মার্টি স্মল সিনিয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

শুক্রবার (২৮ অক্টোবর) নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কনস্যুলেট জেনারেল জানায়, নিউজার্সির আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন কনসাল জেনারেল। তিনি আটলান্টিক সিটি এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মেয়রের সক্রিয় ভূমিকার জন্য তার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কনসাল জেনারেল কমিউনিটির কল্যাণে আগামী দিনগুলোতে একসঙ্গে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। মেয়র আটলান্টিক সিটির উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন। 

বৈঠকে কনসাল জেনারেল মেয়রকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দৃশ্যমান আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। তিনি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে আটলান্টিক সিটিতে প্রসারের জন্য মেয়রের সহযোগিতা কামনা করেন। মহান ভাষা আন্দোলন ও ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানের পটভূমি তুলে ধরে তিনি আটলান্টিক সিটিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়ে মেয়র মার্টি স্মলের দৃষ্টি আকর্ষণ করেন। 

মেয়র এ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন মর্মে আশ্বাস দেন। তিনি আগামী দিনগুলোতে তার অফিস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মধ্যেকার চলমান সহযোগিতা আরও মজবুত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।