NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৭:৩১ এএম

>
আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

যুক্তরাজ্যের ইতিহাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ৫০তম দিনে সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে বিদায়ী ভাষণ দিয়েছেন লিজ ট্রাস। এ সময় তিনি কর হ্রাসে তার নেওয়া সিদ্ধান্তের পক্ষে অনড় থেকে ‌দেশটির নেতাদের আরও সাহসী হওয়া দরকার বলে মন্তব্য করেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ডাউনিং স্ট্রিটের বাইরে বিদায়ী ভাষণ দেওয়ার পর দুই মেয়ে আর স্বামীকে নিয়ে বাকিংহাম প্যালেসে যান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, লিজ ট্রাস পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য ইতোমধ্যে বাকিংহাম প্যালেসে পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস লিজ ট্রাসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

শুল্ক হ্রাসের পরিকল্পনা ঘিরে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে পদত্যাগে বাধ্য হওয়া লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। ইতোমধ্যে নতুন এই প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

সিএনএন বলছে, লিজ ট্রাস রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরপর বাকিংহাম প্যালেসে পৌঁছেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ব্রিটেনের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ক্ষণস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ট্রাস।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টা) ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বিদায়ী ভাষণ দেন লিজ ট্রাস। তার আগে মন্ত্রিসভার সদস্যদের সাথে বিদায়ী বৈঠক করেন তিনি।