NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সময়ের আগেই ‘সাধ’ খেয়ে আনন্দিত মাহি


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৩ এএম

>
সময়ের আগেই ‘সাধ’ খেয়ে আনন্দিত মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হতে যাচ্ছেন। এখনো তার সাধ (বেবি শাওয়ার) নেওয়ার সময় হয়নি। তবে সময়ের আগেই ‘সাধ’ খেলেন এই নায়িকা। এরইমধ্যে হয়ে গেছে তার সাধ অনুষ্ঠান।

শনিবার (২১ অক্টোবর) নিজের ফেসবুকে সাধের ছবি পোস্ট করে মাহি নিজেই তা জানান দিয়েছেন। ছবির ক্যাপশনে ‘পোড়ামন’ নায়িকা লিখেছেন, ‘গ্রাম্য সাধ। যদিও এখনো টাইম হয় নাই। আহ্ সবার হাসিতে এক অন্যরকম শান্তি পাচ্ছি।’

মাহি বলেন, ‘গ্রামের বাড়ি রাজশাহী গিয়েছিলাম। সেখানে আমার মা-বাবার পরিবার মিলে এই আয়োজন করেছে। এমন একটি আয়োজন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। ভাষায় বোঝাতে পারব না কতটা ভালোবাসা পেয়েছি।’

‘সাধ’ খাচ্ছেন মাহি
‘সাধ’ খাচ্ছেন মাহি

নায়িকা আরও যোগ করেন, চিকিৎসকের কথা অনুযায়ী আগামী বছরের শুরুর দিকে তার মা হওয়ার কথা।

সবশেষ, গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় মাহি ছাড়াও অভিনয় করেছেন আদর আজাদ ও শিপন মিত্র।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।