NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বিয়ের কেক


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:২২ এএম

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বিয়ের কেক

আর্ন্তজাতিক ডেস্ক: ৪১ বছর আগে প্রিন্সেস ডায়ানা ও রাজা চার্লস বিয়ে করেছিলেন। যুক্তরাজ্যের ডোর অ্যান্ড রিস নিলাম সংস্থা এত বছর ধরে সংরক্ষণ করা সে বিয়ের এক টুকরা কেক এবার নিলামে তুলতে যাচ্ছে।

নিউ ইয়র্ক পোস্ট অনুসারে, ১৯৮১ সালে অনুষ্ঠিত রাজকীয় সে বিয়েতে তিন হাজারেরও বেশি অতিথি অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজন নাইজেল রিকেটস, যিনি ৪১ বছর ধরে এই কেকের টুকরাটি সংরক্ষণ করেছেন।

 

এবার কেকের টুকরাটি নিলামে তোলা হবে। তবে নাইজেল গত বছর মারা গেছেন।

 

দ্য পোস্টের মতে, প্রিন্সেস ডায়ানা ও রাজা চার্লসের বিয়ের জন্য ২৩টি অফিশিয়াল কেক তৈরি করা হয়েছিল।  তবে এ টুকরাটি ফ্রুটকেকের বলে ধারণা করা হচ্ছে। কেকটি সম্পূর্ণ পাঁচ ফুট লম্বা এবং পাঁচ স্তরের ছিল।

২০১৪ সালে একই কেকের একটি টুকরা এক হাজার ৩৭৫ পাউন্ডে বিক্রি হয়েছিল।

নিউ ইয়র্ক পোস্টের মতে, নাইজেল এবং অন্যান্য রাজকীয় পরিবারের সদস্যরা বিয়েতে উপহার হিসেবে একটি লেখার টেবিল দিয়েছিলেন। রাজা চার্লস উপহারটি পেয়ে খুব আনন্দিত হয়েছিলেন।

ডোর অ্যান্ড রিসের ওয়েবসাইটে রাজকীয় কর্মীদের জন্য একটি হাতে লেখা ধন্যবাদ নোটও রয়েছে। যাতে লেখা রয়েছে, ‘ডায়ানা ও আমি খুব আনন্দিত যে আপনারা কষ্ট করে এত গুরুত্বপূর্ণ কিছু খুঁজে বের করেছেন। আমি আশ্বস্ত করতে পারি যে এটি আমরা ঘরে সংরক্ষণ করব। ’

প্রিন্সেস ডায়ানা ও রাজা তৃতীয় চার্লস ১৯৮১ সালের ২৯ জুলাই বিয়ে করেছিলেন। বিয়ের অনুষ্ঠানটি টিভিতে লাখ লাখ মানুষ দেখেছিল এবং এটি ‘শতাব্দীর বিয়ে’ নামেও পরিচিত। তবে ১৯৯২ সালে চার্লস ও ডায়ানার বিচ্ছেদ ঘটে।

সূত্র : এনডিটিভি