NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কবে মা হচ্ছেন আলিয়া?


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৫ এএম

>
কবে মা হচ্ছেন আলিয়া?

বছর জুড়ে সংবাদের শিরোনামে ছিলেন ‘রণলিয়া’ জুটি। বছরের প্রথমভাগে এই জুটির বিয়ের আলোচনা, মাঝখানে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আর এখন চলছে রণবীর-আলিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা— পুরো বছরটাই যেন নিজেদের করে নিলেন এই তারকা দম্পতি। শুধুই কি ব্যক্তিগত জীবন নিয়ে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে? না, ‘ব্রহ্মাস্ত্র’ দিয়েও লিখেছেন বক্স অফিস সফলতার গল্প।

চলতি বছরের এপ্রিলে সেরেছিলেন বিয়ের পর্ব। দীর্ঘ ৫ বছরের প্রণয়গাঁথা পরিণতি পেয়েছিল রণবীর-আলিয়ার বিয়ের মাধ্যমে। সেই রূপকথার গল্প নতুন মোড় নেয় দেড় মাস যেতে না যেতেই! জুন মাসেই আলিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। এবার আলিয়ার সন্তানকে নিয়ে সামনে এল বড় আপডেট।

ভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হচ্ছে, দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন আলিয়া। এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর। এটা নিছকই কাকতালীয় নাকি পুরোটাই কাপুর পরিবারের পরিকল্পনা, তা অবশ্য জানা যায়নি।

সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মা হবেন আলিয়া। আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন মহেশ ভাট কন্যা। জুনিয়রের আগমনের জন্য ইতিমধ্যেই সাজসাজ রব রণলিয়ার বাড়িতে। এরমাঝে নবরাত্রির শেষদিন হবু মায়ের জন্য 'সাধ'-এর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আলিয়ার শাশুড়ি নীতু কাপুর ও ননদ সোনি রাজদান। বেবি সাওয়ারের অনুষ্ঠানে হলুদ সালোয়ারে ঝলমল করেছেন আলিয়া।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি চলতি বছর আলিয়ার অভিনয় ক্যারিয়ারও ছিল সফলতায় ভরা। রণবীর ঘরণীকে বড় পর্দায় দেখা গিলেছে, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাগুলোতে। তিনটাই ছিল সুপারহিট। এছাড়াও নেটফ্লিক্সে ‘ডার্লিংস’-এ ধরা দিয়েছেন আলিয়া। সবগুলোতেই প্রশংসিত হয়েছে তার অভিনয়। এই বছরই নিজের প্রথম হলিউড প্রজেক্ট ‘হার্ট অব স্টোন’-এর শুটিং সেরেছেন ‘রাজি’ অভিনেত্রী। আগামীতে তাকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতে।