NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

পেছন থেকে ট্রাকের ধাক্কা, মারা গেলেন সংগীতশিল্পী উইলি স্পেন্স


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০২ এএম

পেছন থেকে ট্রাকের ধাক্কা, মারা গেলেন সংগীতশিল্পী উইলি স্পেন্স

বিনোদন ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ‘আমেরিকান আইডল’ খ্যাত যুক্তরাষ্ট্রের তরুণ সংগীতশিল্পী উইলি স্পেন্স। বুধবার এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, স্পেন্সের গাড়িটিকে পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মৃত্যুর ঘণ্টাখানেক আগে ‘ইউ আর মাই হাইডিং প্লেস’ গানটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন উইলি।

যেখানে তাকে চোখ বন্ধ রেখে মাথা পেছনে কাত করে গাইতে দেখা যায়।

‘আমেরিকান আইডল : সিজন ১৯’-এর রানার-আপ উইলি স্পেন্স। ২৩ বছর বয়সী এই মেধাবী সংগীতশিল্পীর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শো কর্তৃপক্ষ।

এক শোকবার্তায় তারা বলে, আমাদের প্রিয় আমেরিকান আইডল পরিবারের সদস্য উইলি স্পেন্সের মৃত্যুতে আমরা বিধ্বস্ত। তিনি একজন সত্যিকারের প্রতিভা ছিলেন, প্রতিটি ঘরকে আলোকিত করেছিলেন। আমরা তাকে মিস করব। আমরা তার প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই।

‘আমেরিকান আইডল : সিজন ১৯’-এ উইলির সহযোগী ছিলেন ক্যাথারিন ম্যাকফি। উইলির এই অকালপ্রয়াণ কোনোভাবেই মানতে পারছেন না তিনি।