NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

করণের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৭:১২ এএম

>
করণের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জেনিফার

জেনিফার উইঙ্গেট ও করণ সিং গ্রোভার ভালোবেসে বিয়ে করেছিলেন। সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করেছিলেন। তবু সম্পর্ক টেকেনি দুই বছরের বেশি।

তাদের প্রেমের শুরু ‘দিল মিল গয়া’র সেটে। বিয়ে করেন ২০১২ সালে। আর বিচ্ছেদ হয়ে যায় ২০১৪ সালে। তাদের এই সিদ্ধান্তে তোলপাড় হয়েছিল অনুরাগীরা। চলেছিল অবিরত চর্চা-আলোচনা। ভেঙে পড়েন জেনিফার।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার আর করণের বিচ্ছেদটা সবার সামনে চলে এসেছিল। লোকজন আমাদের নামে উল্টোপাল্টা লিখছিল। আমি তখন সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না। সেই সময়টা খুব চাপের মধ্যে কেটেছিল। কী করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না।

কঠিন সময়ে কাজের মধ্যে ডুবেছিলেন জেনিফার। ব্যক্তিজীবনের সমস্যা ভুলে থাকতে আরও বেশি করে মন দিয়েছিলেন অভিনয়ে। ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী। তিনি বলেন, আমি খুশি যে এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বুঝতে পেরেছি যে আমি অনেক কিছু করতে পারি। মনে হয়, জীবনের সেরা সময় ছিল সেটা।

জেনিফারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন করণ। কিন্তু জেনিফার এখনো একা।

মুম্বাইয়ে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। ‘সাকা লাকা বুমবুম’, ‘কুসুম’, ‘কসৌটি জিন্দেগি কে’ সেগুলোর মধ্যে অন্যতম।