NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাশিয়ার তীব্র নিন্দা জানালেন জি-৭ নেতারা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:১০ এএম

রাশিয়ার তীব্র নিন্দা জানালেন জি-৭ নেতারা

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জি-৭ নেতারা। গার্ডিয়ান জানিয়েছে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে মস্কোকে 'গুরুতর পরিণতি' ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

গত কয়েকদিন ইউক্রেনে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। গত সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করে অন্তত ১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে রুশ বাহিনী।

 

 

 

এ নিয়ে জরুরিভিত্তিতে গতকাল মঙ্গলবার বৈঠকে বসেন জি-৭ নেতারা। ইউক্রেনে হামলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

জি-৭ নেতারা আরো বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ডকে রাশিয়ার বলে সংযুক্তিকরণকে কখনোই তারা স্বীকৃতি দেবেন না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার পর বিবৃতিতে বলেছেন, নিরপরাধ বেসামরিক মানুষের ওপর হামলা একটি যুদ্ধপরাধ।

তিনি আরো বলেছেন, আক্রমণগুলোর কারণে কেবল আমাদের পুনরুদ্ধার কার্যক্রম কিছুটা বিলম্বিত হবে।

ক্রিমিয়ার কার্চ সেতুতে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের পর ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা আরো বেড়েছে বলে ধারণা পশ্চিমাদের। এ নিয়ে জি-৭ সেভেন নেতারা সতর্ক করে জানিয়েছের- রাসায়নিক, জৈবিক কিংবা পারমাণবিক অস্ত্রের যেকোনো একটি ব্যবহার করলে রাশিয়াকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।
সূত্র: গার্ডিয়ান।