NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo
মার্ক মেনচাকার সঙ্গে গাঁটছড়া সম্পন্ন

তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে লিনা হেডি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৬ এএম

তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে লিনা হেডি

বিনোদন ডেস্ক: ‘গেম অফ থ্রোনস’ তারকা লিনা হেডি ‘ওজার্ক’ তারকা মার্ক মেনচাকার সাথে গাঁটছড়া বেঁধেছেন। এই দম্পতি ৬ অক্টোবর ইতালির পুগলিয়াতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নতুন বর ও কনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই তারকার বিয়ের ছবি নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

 

একটি ছবিতে লিনাকে একটি মার্জিত সাদা দাম্পত্য গাউন এবং ঘোমটা পরিহিত অবস্থায় দেখা গেছে। করিডোর দিয়ে নিচে হেঁটে যাওয়ার সময় তাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। এদিকে ৪৬ বছর বয়সী মেনচাকা বিয়েতে একটি নীল থ্রি-পিস স্যুট পড়েছিলেন। অন্য একটি ছবিতে সদ্য বিবাহিত দম্পতিকে হাসিমুখে একে অপরের পাশাপাশি হাঁটতে দেখা গেছে।

 

লিনা এবং ম্যাক ২০২০ সালের নভেম্বরে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন যখন তাদের একসাথে সময় কাটাতে দেখা গিয়েছিল। গত বছর ‘দ্য সান’ এই তারকা জুটিকে নিয়ে প্রতিবেদন করেছিল। যেখানে লিনা বলেছিলেন, যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে চান। প্রেমিক মার্কের সাথে তাঁর সম্পর্কের পূর্নতা পেয়েছে, তাই তিনি যুক্তরাজ্যে তাঁর বসবাসের কোন অর্থ দেখেন না।

kalerkanthoলিনা-মার্কের বিয়ের ছবি

জনপ্রিয় অভিনেত্রী লিনা হেডির এটি তৃতীয় বিবাহ। তিনি ২০০৭ সালে সঙ্গীতশিল্পী পিটার পল লঘরানকে বিয়ে করেছিলেন। যদিও এই দম্পতি ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের দিকে অগ্রসর হন। সেই সংসারে একটি পূত্র সন্তান রয়েছে তাঁর। অভিনেত্রী পরবর্তীতে ২০১৮ সালে পরিচালক ড্যান ক্যাডানকে বিয়ে করেন। তবে ২০১৯ সালে আবারো বিচ্ছেদের মুখে পড়েন তিনি। সেই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে লিনার।

kalerkantho‘গেম অফ থ্রোনস’-এ লিনা হেডি

লিনা হেডি এইচবিও চ্যানেলের স্মরণকালের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর প্রধান চরিত্র ছিলেন। সার্সি ল্যানিস্টারের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান তিনি। একাধিক পুরস্কারও অর্জন করেন এই অভিনেত্রী। এর আগে পিরিয়ড ড্রামা ‘থ্রি হানড্রেড’ সিনেমার জন্যও বেশ প্রশংসিত হয়েছেন তিনি।  

kalerkantho

লিনা হেডি

এদিকে মেনচাকা ২০১৩ সালের হার্টল্যান্ড ফিল্ম ফেস্টিভাল পুরস্কার বিজয়ী মুভি ‘দিস ইজ হোয়ার উই লিভ’-এর সহ-পরিচালক, সহ-লেখক এবং প্রধান অভিনেতা ছিলেন। অভিনেতা ২০১৮ সালে ‘ওজার্ক’ সহ বেশ কয়েকটি টেলিভিশন শো’তে অভিনয় করেছেন। তিনি রাস ল্যাংমোরের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও দ্য সিনার, মানিফেষ্ট, দ্য আউটসাইডার এর মতো দর্শকপ্রিয় সিরিজেও কাজ করেছেন তিনি।

সূত্র : পিঙ্ক ভিলা