NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

রাজকুমারের পর রাজপুত্র


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৮ এএম

>
রাজকুমারের পর রাজপুত্র

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী তাদের সন্তান থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। কাছাকাছি সময়ে দুজনেই ফেসবুক পোস্টের মাধ্যমে শেহজাদ খান বীর নামের পুত্র সন্তানের ঘোষণা দিয়েছেন।

শাকিব ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

শাকিব খান ও অপু বিশ্বাস জুটি সন্তানের নাম আব্রাহ খান জয়। গত ২৭ সেপ্টেম্বর শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দেন।

ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখলো। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে - তোমার বাবা আছে বলেই জীবন এতো সুন্দর। বাবারা কখনও শো অফ করেনা, তারা দেখিয়ে দেয়!  তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারাজীবন থাকবে।
শুভ জন্মদিন রাজকুমার ❤️’

বুবলী ও শাকিব বিয়ে করেছেন কবে বা ছাড়াছাড়ি হয়ে গেছে কিনা তা দুজনের কেউ কিছু জানাননি। আর সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে।