NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আপত্তিকর দৃশ্য : একতা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০১:২২ পিএম

>
আপত্তিকর দৃশ্য : একতা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এবার আইনি ঝামেলায় জড়ালেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক একতা কাপুর। ঘটনার সূত্রপাত একটি ওয়েব সিরিজকে ঘিরে। যেখানে একজন সেনাসদস্যর স্ত্রীর পরকীয়া দেখাতে গিয়ে ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়। বিষয়টি প্রাক্তন সেনাসদস্য শম্ভু কুমারকে বেশ মর্মাহত করে। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হন তিনি।

এ অভিযোগের প্রেক্ষিতেই ওয়েব সিরিজ 'ট্রিপল এক্স' (সিজন ২) এর প্রযোজক একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিহারের বেগুসরাইয়ের আদালত। মামলায় একতা ও তার মাকে অবিলম্বে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত আপত্তির বিষয়বস্তু ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের কিছু দৃশ্য। অভিযোগকারী মনে করেন, দৃশ্যগুলো সেনাসদস্যদের অপমান ও তাদের পরিবারের অনুভূতিতে আঘাত করেছে।

২০২০ সালে মুক্তি পায় একতা কাপুর প্রযোজিত 'ট্রিপল এক্স' সিজনের দ্বিতীয় কিস্তি। এটি প্রচারিত হওয়ার পরপরই চিত্রনাট্যের 
কিছু অংশ নিয়ে আপত্তি ওঠে। প্রাক্তন ওই সেনাসদস্য অভিযোগ করেন, ‘ট্রিপল এক্স’ নামে ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিকবার ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে।

যদিও পরবর্তীতে ওই দৃশ্য ওয়েব সিরিজ থেকে বাদ দেন একতা। এ নিয়ে ভিডিও বার্তায় ক্ষমাও চেয়েছিলেন তিনি। তারপরও কাজ হচ্ছে না।

এ প্রসঙ্গে শম্ভুর আইনজীবী ঋষিকেশ পাঠক জানান, ‘বিতর্কিত দৃশ্য বাদ দিলেও তিনি এই মামলায় আদালতে হাজিরা দেননি। তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।’

অল্টবালাজি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি। একতা কাপুরের মা শোভা কাপুরও এই ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। তাই মা ও মেয়ে দুই জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।