NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৪২ এএম

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
‘সবার জন্য ক্রীড়া উৎসব বিজয়ীও সবাই’- এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিবছরের মত এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করেছিল বার্ষিক ক্রীড়া উৎসব। বাংলা স্কুল বিশ্বাস করে ক্রীড়া মনস্কতা সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও সৌহার্দ্যের ধারণা সৃষ্টি করে। কোভিড মহামারীর কারণে দুই বছরের অনির্ধারিত বিরতি শেষে আজ রবিবার স্কুল প্রাঙ্গণে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় উৎসব মুখর পরিবেশে এই আয়োজনের সূচনা ঘটে। বিভিন্ন শাখায় বয়সের ভিত্তিতে স্কুলের সকল ছাত্রছাত্রীরা এই আকর্ষণীয় ক্রীড়া আসরে অংশগ্রহণ করে। ১০০ মিটার স্প্লিন্ট, স্কিপিং, সিংগেল লেগ জাম্পিং, বল কিকিং, মেমোরি গেম, নলেজ টেস্ট, রোপ পুলিং সহ নানা চমকপ্রদ খেলা সবার মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ছাত্র-ছাত্রীদের বাইরে শিক্ষক, কার্যকরী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা এই ক্রীড়া আসরে অংশগ্রহণ করে। কোভিড সীমাবদ্ধতার জন্য এ বছর অভিভাবকেরা খেলায় অংশগ্রহণ করতে পারেননি। ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও এর পরিকল্পনা ও পরিচালনায় আয়োজিত এই উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান ও মাতামহী অভিভাবক মহসিনা বেগম। ক্রীড়া উৎসবে বিচারিক কার্যক্রমে শিক্ষকদের সহায়তা করে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যেমন অপলা, অরুপা, শ্রীজা, নূরীণ ও আলিশা। ক্রীড়া উৎসবের পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেন স্কুলের শিক্ষক ও স্বেচ্ছাসেবীবৃন্দ। আপ্যায়নে ছিলেন স্কুলের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। আগামীতে সবার উপস্থিতিতে আরও বৃহৎ পরিসরে ক্রীড়া উৎসব করার প্রত্যাশা নিয়ে বিকাল ৩টায় এবারের আয়োজন শেষ হয়। প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর উন্মুক্ত থাকে।