NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী যে কারণে সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী গ্যাংস্টারকে হত্যার ছকে প্রেমিকার ‘হানি ট্র্যাপ’, প্রাণ গেল ৪ জনের চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস ‘কিং’ দিয়ে দুই দশক পর যে রেকর্ড ভাঙছেন শাহরুখ মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান
Logo
logo

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের সাতটি জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরো চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

 

রবিবার (২৯ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

 


 

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

এদিকে মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা পেশাদারি ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।