NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ২৮, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান সৃজনশীল অর্থনীতিতে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্য দিতে চায় সরকার : অর্থমন্ত্রী জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায় ১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন উদ্যোগও আটকাল আদালত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য শীর্ষ ৫ প্রার্থী ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে মোদিকে চিঠি
Logo
logo

নিউইয়র্কের লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশি কমিউনিটির (এনবিসি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

নিউইয়র্কের লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশি কমিউনিটির (এনবিসি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন

নিউইয়র্কের লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশি কমিউনিটির (এনবিসি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর রোববার হিকসভিলের মেহফিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৭–২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কমিউনিটি নেতৃবৃন্দ, আজীবন সদস্য, সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ীসহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।


 
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোতাসির মিয়া। সিনিয়র সহসভাপতি সৈয়দ জাহিদুল ইসলাম; সহসভাপতি চৌধুরী ফারুকী, মোহাম্মদ হাবিব, আব্দুল আজিজ ও মো. আমিনুল হক। সাধারণ সম্পাদক মো. শামীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ফারুক আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ মো. জিয়াউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসিব হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহেল বাপ্পী, প্রচার ও গণমাধ্যম সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম প্রচার ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ সোহেল রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাহেনূর বেগম, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক রাফিয়া খান নিশি, ক্রীড়া সম্পাদক মোমিন হুসাইন (মনির), যুগ্ম ক্রীড়া সম্পাদক আজমল হোসেন ও নারী বিষয়ক সমন্বয়ক রুমানা আখতার। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ তালুকদার (নাঈম), এস এম জাহাঙ্গীর হোসেন, মো. ফিরোজ আহমেদ ও মাকসুদা ভূঁইয়া।


 
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আওকাত হোসেন খানের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। কমিশনের অন্য সদস্যরা ছিলেন মিজান রহমান, মীর মাহবুব, ফজলুল হক ও শাহজাহান মাহমুদ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন নবনির্বাচিত প্রচার ও গণমাধ্যম সম্পাদক মো. সোহেল রানা। তাঁকে সহযোগিতা করেন সাংস্কৃতিক সম্পাদক শাহেনূর বেগম।
 
নির্বাচনী কার্যক্রম শুরুর আগে সংগঠনের নতুন ১৯ জন আজীবন সদস্যকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও আজীবন সদস্যপদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল একটি অসহায় পরিবারের হাতে ৫০ হাজার মার্কিন ডলারের আর্থিক সহায়তা তুলে দেওয়া। কমিউনিটির সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় এই অর্থ সংগৃহীত হয়।


 
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, নাসাউ বাংলাদেশি কমিউনিটি লং আইল্যান্ডের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বছরব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি কমিউনিটির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। উপদেষ্টা নূর মোহাম্মদ ও ড. আসাদুর মিয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আওকাত হোসেন খান নবনির্বাচিত সকল কার্যনির্বাহী সদস্যকে অভিনন্দন জানিয়ে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান এবং ২০২৭–২০২৮ মেয়াদের নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।
 
নবনির্বাচিত সভাপতি মোতাসির মিয়া তাঁর বক্তব্যে বলেন, “এনবিসি শুধু আনন্দ-উৎসবের সংগঠন নয়, মানুষের দুঃসময়েরও ভরসার জায়গা হয়ে উঠুক। এই ধরনের মানবিক কাজ আরও বেশি করে করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।”
 
সাধারণ সম্পাদক মো. শামীবুর রহমান নতুন প্রজন্মকে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি সকল অভিভাবকদের অনুরোধ করব, আপনারা আপনাদের তরুণ ছেলেমেয়েদের এই গ্রুপে যুক্ত করুন, যাতে তারা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকে এবং ভবিষ্যতে আমাদের কমিউনিটির নেতৃত্ব দিতে পারে।”
 
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশ, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। নির্বাচন ও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন, সকল সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে নাসাউ বাংলাদেশি কমিউনিটি।