NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ২৮, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান সৃজনশীল অর্থনীতিতে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্য দিতে চায় সরকার : অর্থমন্ত্রী জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায় ১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন উদ্যোগও আটকাল আদালত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য শীর্ষ ৫ প্রার্থী ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে মোদিকে চিঠি
Logo
logo

স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের ২০ বছর পূর্তিঃ নিউইয়র্কে মতবিনিময় ২৮ নভেম্বর


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের ২০ বছর পূর্তিঃ নিউইয়র্কে মতবিনিময় ২৮ নভেম্বর

স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কের সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা প্রধান এম ই চৌধুরী শামীম। ২৮ নভেম্বর, শনিবার, বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের জিউইশ সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

২০০৫ সালে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠান দুটি গত দুই দশকে বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের সম্পৃক্ততায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ২০০৭, ২০০৯ ও ২০২৪ সালে এনআরবি সম্মেলন আয়োজন এবং জাতীয় প্রবাসী দিবস প্রতিষ্ঠার উদ্যোগ উল্লেখযোগ্য।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৭ হাজার পেশাজীবী, কর্মজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক স্কলার্স বাংলাদেশের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

প্রতিষ্ঠাতা প্রধান এম ই চৌধুরী শামীম ২০ বছর আগে যুক্তরাষ্ট্র ছেড়ে স্ত্রীসহ বাংলাদেশে ফিরে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম শুরু করেন। দীর্ঘ এই পথচলায় অর্জন, সীমাবদ্ধতা, সফলতা, ব্যর্থতা ও নানা অভিজ্ঞতার কথা তিনি নিউইয়র্কের সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে ভাগ করে নেবেন।

অনুষ্ঠানে স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের ২০ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী উদযাপন কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে। আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ উদযাপন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতবিনিময় সভার স্থান: Jewish Center of Jackson Heights, 37-06 77th Street, Jackson Heights, NY 11372। আয়োজকদের পক্ষ থেকে নিউইয়র্কের সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সুধীজনদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।