NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ২৯, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : প্রধানমন্ত্রী যে কারণে সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী গ্যাংস্টারকে হত্যার ছকে প্রেমিকার ‘হানি ট্র্যাপ’, প্রাণ গেল ৪ জনের চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস ‘কিং’ দিয়ে দুই দশক পর যে রেকর্ড ভাঙছেন শাহরুখ মামদানির ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল আদালত ঝড়ের কারণে পিছিয়ে গেল ১০০তম মেসিস থ্যাংক্সগিভিং প্যারেড, অনুষ্ঠিত হবে আজ এল সালভাদরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কলম্বাসের কাছে হেরে এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মিয়ামি প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান
Logo
logo

করাচিতে ভবনধসে নিহত বেড়ে ৭, নিখোঁজ ১২


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

করাচিতে ভবনধসে নিহত বেড়ে ৭, নিখোঁজ ১২

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন।

আহত হয়েছেন ১৪ জন। 

 

শুক্রবার উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। খবরে বলা হয়েছে, করাচির অ্যাডমিন সোসাইটি এলাকায় বেলুচ কলোনির কাছে ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।

 

উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, ভারী যন্ত্রপাতি ব্যবহারে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মরদেহ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবনের অবশিষ্ট কাঠামো আরো ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

পাকিস্তানের জরুরি ও মানবিক উদ্ধার পরিষেবা রেসকিউ ১১২২ বলছে, উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে ফাঁকা জায়গা তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

 

সংস্থাটির কর্মকর্তারা জানান, আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ভবনধসের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। এতে হত্যা, অবহেলা ও অসতর্কতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।

তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।