NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ২৮, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা রহমান সৃজনশীল অর্থনীতিতে শিল্প-সংস্কৃতিকে অর্থমূল্য দিতে চায় সরকার : অর্থমন্ত্রী জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায় ১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের নতুন উদ্যোগও আটকাল আদালত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য শীর্ষ ৫ প্রার্থী ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা চাকরি ছাড়তে বলল আইবিএম ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবিতে মোদিকে চিঠি
Logo
logo

১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

১ বছর পর মেয়েকে প্রকাশ্যে আনলেন নিলয় আলমগীর

অভিনেতা নিলয় আলমগীরের মেয়ে রুশদা এক বছর পূর্ণ করেছে। মেয়ের প্রথম জন্মদিনে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুখ প্রকাশ করেছেন এই অভিনেতা।

একই সঙ্গে মেয়ের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন নিলয়। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদা আজ এক বছর পূর্ণ করল।’

মেয়ের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনাও জানিয়েছেন অভিনেতা।

রুশদার সুস্থতা, অফুরন্ত আনন্দ, সুন্দর ও পবিত্র মন এবং সুন্দর জীবন কামনা করেছেন তিনি। পাশাপাশি সব ধরনের অনিষ্ট থেকে মেয়েকে রক্ষা করে সর্বদা কল্যাণের পথে পরিচালিত করার প্রার্থনা করেন।

 

May be an image of baby, smiling and text

বার্তার শেষে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে নিলয় আলমগীর লেখেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।

’

 

গত বছরের ২৭ নভেম্বর নিলয় ও তাসনুভা তাবাসসুম দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয় রুশদা মাইমানাহ। সে সময় নবজাতককে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছিলেন নিলয়।

এর আগে ২০২১ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন নিলয় ও তাসনুভা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে শুরু হয় তাদের সম্পর্ক।

পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।