NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

হাতখরচ দিতেন প্রেমিকা, জীবনের রহস্য ফাঁস করলেন বিজয়


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০১:৫৯ এএম

>
হাতখরচ দিতেন প্রেমিকা, জীবনের রহস্য ফাঁস করলেন বিজয়

ওটিটি প্ল্যাটফর্মে ‘ডার্লিং’- ছবি মুক্তির পর থেকে অভিনেতা বিজয় বর্মার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আলিয়া ভাট প্রযোজিত সেই সিরিজে অত্যাচারী স্বামী হামজার চরিত্রে অভিনয়ের জন্য সাময়িকভাবে দর্শকের ঘৃণার পাত্র হয়েছিলেন বিজয়।

ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেছেন বিজয়। দেখানো হয়েছে, দিনের পর দিন স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে পেশায় টিকিট চেকার হামজা। সহ্যের সীমা বাঁধ ভাঙলে ঘুরে দাঁড়ায় বদরুন্নিসা (আলিয়ার চরিত্র)। স্বামীকে শায়েস্তা করার পরিকল্পনা করে সে। অভিনয়ের জন্য ইতিমধ্যেই দর্শকের কাছে পুরো নম্বর পেয়েছেন ছবির অভিনেতারা।

এরপর থেকে নারী ভক্তদের মধ্যে বিজয়কে ঘিরে এতই উন্মাদনা তৈরি হয়েছে যে, দেশ তো বটেই, বিদেশ থেকেও বিয়ের প্রস্তাব পাচ্ছেন অভিনেতা। সে কথা নিজে মুখেই জানিয়েছিলেন। তবে বিজয়ের ব্যক্তিগত জীবনও কম ভয়াবহ ছিল না, এক ভিডিয়োতে সম্প্রতি ফাঁস করলেন সেই তথ্য।

অভিনেতা জানান, যে সময়ে চুটিয়ে প্রেম করতেন, সেই সময় তার পকেট বেশির ভাগ সময়ই ফাঁকা থাকত। তবে একটি সম্পর্কের কথা বিশেষভাবে উল্লেখ করলেন, যেখানে প্রেমিকা তাকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিতেন। খেতে গিয়ে তিনি নিয়মিত বিল দিয়ে দেওয়ায় নাকি খেপে যেতেন সেই তরুণী। প্রেম করতে গিয়ে সে এক অদ্ভুত অভিজ্ঞতা!

বিজয়কে প্রেমের নীতি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘বিয়ের আগে নিজেদের মধ্যে টাকাপয়সা নিয়ে চুক্তি সই করে নেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ বলেই মনে হয় আমার।’