NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের

কানাডার সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের প্রভাব এবার পড়েছে গুগল ও অ্যাপল ম্যাপসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলকে তাদের মানচিত্রে ‘লেক অন্টারিও’-র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রসচিব ডাগ বার্গাম জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে সরাসরি অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। খুব দ্রুতই অ্যাপল ম্যাপসে নতুন এই নামটি দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এই বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অন্যদিকে, গুগল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য তাদের মানচিত্রে লেক আমেরিকা’ নামটি চালু করে দিয়েছে।

গুগল জানিয়েছে, মার্কিন জিওগ্রাফিক তথ্য ব্যবস্থা অনুযায়ী যুক্তরাষ্ট্রে এটি ‘লেক আমেরিকা’ হিসেবে দেখা যাবে, তবে কানাডার ব্যবহারকারীরা ‘লেক অন্টারিও’ দেখতে পাবেন। বিশ্বের অন্যান্য অঞ্চলের মানচিত্রে উভয় নামই দেখানো হবে।

 

নিউইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের সীমান্তে অবস্থিত এই বিশাল হ্রদটির নাম পরিবর্তন করতে সম্প্রতি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কানাডা।

পাশাপাশি, নিউইয়র্কের আদিবাসী সেনেকা জনগোষ্ঠীর নেতারাও এর বিরোধিতা করে বলেছেন, এই পদক্ষেপ তাদের সংস্কৃতি এবং বহু পুরনো দ্বিপক্ষীয় চুক্তির প্রতি চরম অসম্মান।

 

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখার নির্দেশ দিয়েছিলেন, যা পরবর্তীকালে মার্কিন মানচিত্রগুলোতে কার্যকর করা হয়।