NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ফের পুলিশের জেরার মুখে নোরা ফাতেহি


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৩:৪৪ এএম

>
ফের পুলিশের জেরার মুখে নোরা ফাতেহি

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলায় ভালোভাবেই জড়িয়ে গেছেন দুই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি। বুধবার জ্যাকুলিনকে একটানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার একই ঘটনায় দিল্লি পুলিশের দপ্তরে হাজিরা দেন নোরা ফাতেহি। 

নোরাকে একটানা ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। এ নিয়ে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হলো নোরাকে।  

দিল্লি পুলিশ নোরাকে ঠিক কী কী প্রশ্ন করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বুধবার জ্যাকুলিনের কাছে জানতে চাওয়া হয়েছিল সুকেশের কাছ থেকে কী কী দামি উপহার নিয়েছিলেন তিনি। জ্যাকুলিন ফার্নান্দেজ বেলা সাড়ে ১১টা নাগাদ প্রশ্নের একটি দীর্ঘ তালিকা তৈরি করা হয় তার জন্য।  

বলা হচ্ছে সুকেশের জালিয়াতির সঙ্গে যুক্ত অন্যতম ষড়যন্ত্রকারী সুকেশের ডান হাত পিঙ্কি ইরানি। বৃহস্পতিবার নোরার পাশাপাশি পিঙ্কি ইরানিকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সুকেশ চন্দ্রশেখরের নোরা ফাতেহিকে দেওয়া দামি উপহারের মাধ্যম ছিল পিঙ্কি ইরানি। এ কারণে দু’জনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে দিল্লি পুলিশ জানায় যে, জ্যাকুলিনের সঙ্গে নোরা ফাতেহির সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু পিঙ্কি ইরানির রয়েছে। 

পুলিশ ইতোমধ্যেই নোরা ফাতেহিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার, পঞ্চমবারের মতো পুলিশের সামনে জবানবন্দি রেকর্ড করেন নোরা। নোরা শুরু থেকেই এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করছেন। শেষবার যখন দিল্লি পুলিশ নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, তাকে অনেক প্রশ্ন করা হয়। সেই সময়ে অভিনেত্রী সুকেশের কাছ থেকে দামি উপহার পাওয়ার কথা স্বীকার করেছেন, তবে তিনি এটাও বলেছিলেন যে, তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন না।