NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্প প্রশাসনের নতুন অভিযান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরো সুদানে অস্ত্র নিষেধাজ্ঞা, জাতিসংঘে চীন-রাশিয়ার আপত্তি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট
Logo
logo

রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত

রাশিয়া সফরের অংশ হিসেবে ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ ব্যক্তিগত বার্তা ও শুভেচ্ছা পুতিনের হাতে তুলে দেন।

 

বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি, সার সরবরাহ এবং পারমাণবিক প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতির ওপর বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ভারত-রাশিয়া আন্তঃসরকার কমিশনের ২৭তম বৈঠকের সিদ্ধান্তগুলোও পুতিনের কাছে তুলে ধরা হয়।

জয়শঙ্কর জানান, আসন্ন সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাত ও তাকে ভারতে স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করেছেন মোদি। জবাবে প্রেসিডেন্ট পুতিন ভারত-রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রশংসা করেন এবং (এসসিও) সম্মেলনের পাশাপাশি খুব দ্রুত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন।