NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২১, ২০২৬ | ৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নতুন অবৈধ ইসরায়েলি বসতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ কিউবার সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার কোনো আলোচনা নয়, বন্ধ হরমুজ প্রণালি: বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় হুমকি যুক্তরাষ্ট্র-ইরান সংকট আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টসহ দুই কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী হরমুজকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট রুশ হুমকির মুখে ইউক্রেনকে ‘শতভাগ’ সমর্থনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি এখন বার্সেলোনার সড়ক-বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত
Logo
logo

দাফনের ৪০ দিন, খামেনির স্মরণে ৩ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

দাফনের ৪০ দিন, খামেনির স্মরণে ৩ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনির দাফনের ৪০ দিন পূর্তি বা চল্লিশা উপলক্ষে রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।

রাজধানী তেহরানসহ পবিত্র শহর কোম ও মাশহাদে শহীদ নেতা খামেনি ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনির কার্যালয়।

 

 

এক বিবৃতিতে দেওয়া সূচি অনুযায়ী, তেহরানে ১৮ আগস্ট ইমাম খোমেনি মুসাল্লায়, কোমে ১৯ আগস্ট হজরত ফাতেমা মাসুমা (সা.)-এর মাজারে এবং মাশহাদে ২০ আগস্ট ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইরানের জনগণকে এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, শহীদ নেতার চল্লিশা উপলক্ষে জনগণের ব্যাপক উপস্থিতি ইসলামী বিপ্লবের নেতৃত্বের প্রতি নতুন করে আনুগত্য ও খামেনির আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

 

 

প্রসঙ্গত, গত ৯ জুলাই জন্মশহর মাশহাদে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী ইরানের ইসলামি বিপ্লবের এই নেতা।