NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬ | ২৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ডিগবাজি খেয়ে থ্রো-ইন, সেই বলেই গোল—ভাইরাল ইরানি ডিফেন্ডার
Logo
logo

বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এর মালিকানা প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া’ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে কম্পানিটির প্রায় ২৩৮ মিলিয়ন ডলার লোকসান হয়েছে, যা গত বছরের তুলনায় ১০ গুণেরও বেশি।

 

এই ধাক্কা সামলাতে অন্য সব অলাভজনক প্রজেক্ট বন্ধ করে আবার নিজেদের মূল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প মিডিয়া। কম্পানিটি এখন আয়ের নতুন পথ হিসেবে ‘ট্রুথ এপিআই’ নামে একটি সেবা চালু করেছে। এর মাধ্যমে বিখ্যাত ট্রেডিং ফার্মগুলো মোটা টাকার বিনিময়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট সাধারণ মানুষের আগেই পড়ার সুযোগ পাবে। ডেমোক্র্যাটরা এই ব্যবস্থার সমালোচনা করলেও কম্পানিটি বলছে, এটি প্রযুক্তি খাতের একটি সাধারণ নিয়ম।

 

প্রতিষ্ঠানটির আয় বাড়লেও বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দাম কমে যাওয়ার কারণে এই বড় অংকের ক্ষতি হয়েছে। তবে লোকসান সত্ত্বেও ট্রাম্প মিডিয়ার হাতে ৪০০ মিলিয়ন ডলারের নগদ অর্থ এবং ১.২ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদ রয়েছে।