NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ৫, ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই পক্ষে রক্তাক্ত সংঘর্ষ, আহত ১ ও গ্রেপ্তার ১ One Injured, One Arrested in New York Chhatra League Clash সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী ‘ট্রাম্প প্রশাসন না থাকলে তেল শিল্প ধ্বংস হয়ে যেত’, দাবি মার্কিন প্রেসিডেন্টের এবার চেলসিতে ইংল্যান্ডের মিডফিল্ডার ‘মুসাফির ক্যাফে’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, তবু আসছে সিজন ২ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার
Logo
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি নাকচ করল ইরান


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি নাকচ করল ইরান

মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আজ সোমবার এই আলোচনা শুরু হওয়ার কথা।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি নাকোচ করে দিয়েছেন ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সেই সাথে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার দাবিও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।

 


 

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাঘাই বলেন, ‘ইরান এই দিনগুলোতে কোনো বিদেশি প্রতিনিধি দলকে আতিথেয়তা দিচ্ছে না এবং নিজেরাও অন্য কোনো দেশে প্রতিনিধিদল পাঠাচ্ছে না।

খবর এএনআই

 

এদিকে ইরানের শীর্ষস্থানীয় আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেছেন, আমেরিকার সঙ্গে কোনো বৈঠক না হলেও ইরান বর্তমানে ওমানের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালির ভেতর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ রুট তৈরি করা।


 

ওমানের সঙ্গে চুক্তি হলেও মার্কিন নৌ-অবরোধ ও সামরিক আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব নয়। মার্কিন কর্মকর্তাদের হুমকি বা উত্তপ্ত বক্তব্য ইরানের জাতীয় নিরাপত্তা এবং নীতিগত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এই মুখপাত্র।

 

ওয়াশিংটনের সাথে আলোচনার জন্য নতুন কোনো মধ্যস্থতাকারী নেই। তবে কাতার এবং পাকিস্তান এ বিষয়ে দীর্ঘ সময় ধরে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে আসছে।


 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতি নিরসনে এর আগেও একাধিকবার কূটনৈতিক আলোচনার গুঞ্জন উঠে। তবে দুই দেশের মধ্যকার পারস্পরিক অবিশ্বাস ও অনড় অবস্থানের কারণে তা বারবার ভেস্তে গেছে।