ওটিটিতে মুক্তির পর থেকেই আলোচনায় ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। গল্প, অভিনয় ও নির্মাণ নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
খবর প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

ওটিটিতে মুক্তির পর থেকেই আলোচনায় ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। গল্প, অভিনয় ও নির্মাণ নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিরিজটির সাড়া এবং পরবর্তী কিস্তি নিয়ে কথা বলেছেন নির্মাতা।
পরিচালকের মতে, গল্পের চরিত্রগুলোর মধ্যে দর্শক নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন বলেই সিরিজটি এতটা আলোচনায় এসেছে।

রুচির অরুণ বলেন, ‘এমনই একটা লাভ স্টোরির জন্য অপেক্ষা করছিলেন দর্শক। এই গল্পে দর্শক নিজেকে খুঁজে পেয়েছে।
প্রথম সিজন মুক্তির পর দর্শকদের আগ্রহ এখন স্বাভাবিকভাবেই ঘুরেছে পরবর্তী কিস্তির দিকে।
তবে দ্বিতীয় সিজন তৈরিতে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চান না রুচির। তার মতে, ভালো গল্প তৈরি করতে সময় প্রয়োজন। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে শুটিং ও সম্পাদনা—সবকিছু শেষ করেই দর্শকদের সামনে নতুন সিজন হাজির করতে চান তিনি।
‘মুসাফির ক্যাফে ২’ প্রসঙ্গে রুচির অরুণের ভাষ্য, ‘মানুষের যে উৎসাহ তৈরি হয়েছে, তাতে সিজন ২ নিশ্চয়ই আসবে। তবে সেটা কবে আসবে এখনও জানি না। কারণ তার জন্য আগে লিখতে হবে, বানাতে হবে, এডিট করতে হবে। আশা করছি আমরা আবার ফিরব।’
মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহই আপাতত ‘মুসাফির ক্যাফে’র সবচেয়ে বড় প্রাপ্তি। সেই আগ্রহকে সঙ্গে নিয়েই এবার দ্বিতীয় সিজনের গল্প তৈরির পথে হাঁটছেন নির্মাতারা।