NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

রানির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:২১ এএম

>
রানির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর

রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর হবে যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া। রাজপরিবারের একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রানির এই অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে দিয়ে অর্ধ শতাব্দীরও বেশি সময় পর সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া (স্টেট ফিউনারাল) দেখতে যাচ্ছে যুক্তরাজ্যবাসী। সর্বশেষ এই ঘটনা ঘটেছিল ১৯৬৫ সালে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যুর পর।

২০২১ সালে ৯৯ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তাকে রাজকীয় মর্যাদায় সমাহিত করা হলেও রাষ্ট্রীয় সম্মান পাননি তিনি।

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার অর্থ, মৃত ব্যক্তিকে হাসপাতাল বা তার ব্যক্তিগত আবাস থেকে একটি বিশেষ বন্দুকবাহী গাড়িতে দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্স ভবনের ওয়েস্টমিনিস্টার হলে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে মৃতকে।

মৃত ব্যক্তিকে বহনকারী গাড়িটি চলানোর দায়িত্বে থাকবেন যুক্তরাজ্যের নৌবাহিনী রয়েল নেভির কয়েকজন সদস্য। সামরিক বাহিনীর একটি দল এ সময় গাড়িটির পেছনে কুচকাওয়াজ করতে করতে যাবেন।

ওয়েস্টমিনিস্টার হল থেকে সমাধিস্থলে রওনা হওয়ার আগে মৃতের প্রতি সম্মানসূচক ২১টি গানফায়ার করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জার কবরস্থানে সমাহিত করা হবে রানিকে। সর্বসাধারণের সম্মান জ্ঞাপনের জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে।