NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নারের একটি ফাঁস হওয়া অডিও ঘিরে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক বিতর্ক। সেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের একমাত্র ‘বিশেষ সম্পর্ক’ সম্ভবত ইসরায়েলের সঙ্গে, ব্রিটেনের সঙ্গে নয়।

বার্তা সংস্থা সিএনএন বলছে, ব্রিটিশ সংবাদপত্র ফাইনান্সিয়াল টাইমসের হাতে আসা একটি অডিও রেকর্ডিং থেকে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওয়াশিংটনে ব্রিটিশ শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছিলেন টার্নার।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই তিনি এ বক্তব্য দেন।

বিষয়টি অস্বীকার না করলেও ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘এটি সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়।’

 

ওই বৈঠকে টার্নার বলেন, যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্ক বোঝাতে ‘স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক’ শব্দটি তার পছন্দ নয়। তার মতে, এটি ‘পুরনো ও অতীতমুখী’ ধারণা।

তবে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক এখনো দৃঢ়।

বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতা গভীরভাবে জড়িত।

 

উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়ার পর টার্নার এই দায়িত্বে যোগ দেন।

তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে চার দিনের যুক্তরাষ্ট্র সফরে থাকা ব্রিটেনের রাজা কিং চার্লস তৃতীয়ের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। সেই সেঙ্গ দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা উসকে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।