NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। 

তিনি, ইরান যদি আলোচনায় বসতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। 

তিনি আরও বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে।

ট্রাম্প বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে। 

 

 

তিনি উল্লেখ করেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে ‘চমৎকার’ এবং ‘সম্মানযোগ্য’ বলে অভিহিত করেন। পাকিস্তান-ভারত সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে ১১টি বিমান ভূপাতিত করা হয়েছে।

ওয়াশিংটনে সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে, সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি।

 

 

 

তিনি আরও জানান, হামলাকারীকে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে।