NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

তুরস্ক থেকে নাগরিকদের সরে যেতে বলল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

তুরস্ক থেকে নাগরিকদের সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার কাছে অবস্থিত কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের চলে যেতে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন। 

সোমবার (৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি নয়—এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

 

এ ছাড়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকা ত্যাগ করার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে।