NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ইফতার পার্টিতে গিয়ে অস্বস্তিতে, মেজাজ হারালেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ইফতার পার্টিতে গিয়ে অস্বস্তিতে, মেজাজ হারালেন অভিনেত্রী

প্রিয় তারকাকে সামনে পেলে অনেকেই ছবি তোলার চেষ্টা করেন। তবে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে অনেক সময়ই বেসামাল পরিস্থিতি তৈরি হয়। এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন অভিনেত্রী হিনা খান। ইফতার পার্টিতে গিয়ে ভিড়ের চাপে বিরক্ত হয়ে মেজাজ হারান তিনি।

 

সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হিনা খান। তাকে এক নজর দেখতে সেখানে ভক্তদের ভিড় জমে যায়। অনেকেই তার সঙ্গে সেলফি তোলার অপেক্ষায় ছিলেন। প্রথমে অনুরাগীদের সেই ইচ্ছা পূরণ করতে চাইলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

ভিড়ের মধ্যে শুধু ভক্তই নয়, অনেক আলোকচিত্রীও উপস্থিত ছিলেন। তাদের চিৎকার ও হুড়োহুড়িতে তৈরি হয় বিশৃঙ্খল অবস্থা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে নিরাপত্তারক্ষীরাও তা সামাল দিতে হিমশিম খেতে থাকেন।

শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে নিজেই এগিয়ে আসেন হিনা।

রেগে গিয়ে সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, “চুপ, একেবারে চুপ। শান্ত হন আপনারা।” অভিনেত্রীর এমন প্রতিক্রিয়ার পর কিছুটা শান্ত হয় পরিবেশ।

 

উল্লেখ্য, ক্যান্সারের সঙ্গে লড়াই করেও নিজের মনোবল হারাননি হিনা খান। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

খুব শিগগিরই তাকে আবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।