NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ব্ল্যাকপিংকের রেকর্ড, এক সপ্তাহে ১৭ লাখ অ্যালবাম বিক্রি


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ব্ল্যাকপিংকের রেকর্ড, এক সপ্তাহে ১৭ লাখ অ্যালবাম বিক্রি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল গ্রুপ ব্ল্যাকপিংকের নতুন ইপি ‘ডেডলাইন’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। প্রথম সপ্তাহেই অ্যালবাম বিক্রিতে রেকর্ড গড়েছে গ্রুপটি।

গ্রুপটির এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট শুক্রবার জানিয়েছে, গত শুক্রবার অ্যালবামটি প্রকাশের পর প্রথম সপ্তাহেই এর ১৭ লাখ ৭৪ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে।

অ্যালবাম বিক্রির পরিসংখ্যান প্রকাশকারী প্রতিষ্ঠান হান্টেও চার্ট জানিয়েছে, কে-পপ গার্ল গ্রুপগুলোর মধ্যে প্রথম সপ্তাহে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবাম।

এর আগে প্রকাশিত ‘বর্ন পিংক’ অ্যালবামের তুলনায় প্রায় ২ লাখ ৩০ হাজার কপি বেশি বিক্রি হয়েছে।

 

প্রকাশের দিনই অ্যালবামটি ১৪ লাখ কপির বেশি বিক্রি হয়েছে। ওয়াইজি এন্টারটেইনমেন্টের ভাষ্য, বিশ্বজুড়ে প্রত্যাশার চেয়ে বেশি চাহিদা থাকায় অ্যালবামটির অতিরিক্ত কপি তৈরি করা হচ্ছে।

এদিকে ইপিটি বিশ্বের ৩৮টি অঞ্চলে আইটিউনসের শীর্ষ অ্যালবাম তালিকায় প্রথম স্থানে উঠেছে।

অ্যালবামের ‘গো’ গানের ভিডিও ইউটিউবের ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে এসেছে। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলোর একটি হয়েছে।

 

মার্কিন সাময়িকী রোলিং স্টোন লিখেছে, “ব্ল্যাকপিংক তাদের সেরা সময়েই ফিরে এসেছে।” অন্যদিকে বিলবোর্ড লিখেছে, “‘গো’ গানটি অ্যালবামের অন্যতম সেরা এবং এটি ব্ল্যাকপিংকের প্রকৃত পরিচয় তুলে ধরে।

 

২০২৫ সালের জুলাইয়ে ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর ঘোষণা দেয় ব্ল্যাকপিংক; অ্যালবামের নামটিও সেখান থেকেই নেওয়া। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১৬টি শহরে ৩৩টি শো করেছে গ্রুপটি।