NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান একে অপরের প্রেমে মেতেছেন বলে খবর, যা এই মুহূর্তে বিনোদনদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইতিমধ্যেই বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিচ্ছেদের মামলা করেছেন।

চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে ঢোকার সময় বিজয় ও তৃষা একই রঙের পোশাকে হাজির হওয়ায় ফের গুঞ্জন শুরু হয়—তারা কি সম্পর্কের সিলমোহর দিলেন? এই ঘটনার মাঝেই নতুন পদক্ষেপ নিয়েছেন থালাপতির স্ত্রী।

আবার আদালতের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা সোরনালিঙ্গম।

তার আশঙ্কা, ভারতের শ্বশুরবাড়ি ছাড়া দেশে তার মাথার ওপর থাকা ছাদ চলে যেতে পারে। ব্রিটেনে বসবাসরত তিনি ভারতে স্থায়ী ঠিকানা না থাকায় শুধু বিবাহসূত্রে পাওয়া শ্বশুরবাড়িই তাঁর একমাত্র মাথা গোঁজার জায়গা। তাই সেটুকু কেড়ে নেওয়া না হোক—এই আশ্বাসে আদালতের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি ন্যায্য ও স্থায়ী খোরপোশেরও দাবি জানিয়েছেন।

 

আবেদনে সঙ্গীতা উল্লেখ করেছেন, বিজয় তাঁকে সাবধান করেছিলেন যে, আইনি পদক্ষেপ নিলে পৈতৃক বাড়িতে তাঁর থাকার সুযোগ থাকবে না। তাই আদালতের কাছে তিনি এই বিষয়টি নিশ্চিত করার আবেদন করেছেন, যেন বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ার সময় ওই বাড়িতে থাকার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না হয়।

এর পাশাপাশি খবর অনুসারে, বিজয় ইতিমধ্যেই স্ত্রীকে ২৫০ কোটি খোরপোশ দিতে রাজি হয়েছেন। তবে ছেলেমেয়েদের সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হয়েছে।