NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

১০ মাস পর শুটিংয়ে ফিরে যা বললেন শাকিব খান


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০২:১৩ এএম

>
১০ মাস পর শুটিংয়ে ফিরে যা বললেন শাকিব খান

‘গলুই’ সিনেমার শুটিং করে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ৯ মাস পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি। এরপর থেকে তার ভক্ত-শুভাকাঙক্ষীরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন কাজের, শুটিংয়ে ফেরার খবরের।

দীর্ঘ ১০ মাস পর আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব। গতকাল রোববার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শুটিংয়ে ফেরার খবর জানিয়ে শাকিব তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন লক্ষ্য নিয়ে নতুন করে আবার শুরু। ফিরে এলাম লাইট ক্যামেরা অ্যাকশনে।’

ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নেয় তার ভক্তরা। তারা বলছেন, শাকিব খান যে নতুন কিছু করার লক্ষ্যে আবার ফিরছেন ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।

শাকিব খান বলেছেন, ‘বিজ্ঞাপনের পর সিনেমার শুটিং করব। দেশ ও দেশের বাইরের সিনেমা রয়েছে। এজন্য একেবারে নতুনভাবে নিজেকে প্রস্তুত করছি। অনেকদিন পর শুটিংয়ে ফিরে ভীষণ ভালো লাগছে। এতদিন এই পরিবেশটা মিস করছিলাম।’

শাকিব খান বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তাই এই পণ্যের বিজ্ঞাপনে তিনি কাজ করছেন। চলতি সপ্তাহ জুড়ে তিনি বিজ্ঞাপনের শুটিং করবেন বলে জানা গেছে। এতে শাকিবের সহশিল্পী আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান অভিনীত দুই সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘লিডার : আমিই বাংলাদেশ’। শিগগিরই নতুন সিনেমা ‘মায়া’র শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের নায়িকা পূজা চেরি।