NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বিমান থেকে নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

বিমান থেকে নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দ্রিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন।

এনডিটিভি বলেছে, গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।

 

 

 

এরপর শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপাক্ষিক আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দরাবাদ হাউসে দুপুরের খাবার সারবেন তিনি। তার আগে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের।

এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। তারপর তার সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করবেন তিনি। শুক্রবার রাত ৯টার দিকে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে ‌এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।