NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

দীর্ঘ সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গোপনে তারা বাগদানও সেরে ফেলেছেন। কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি। 

যদিও এর আগে ২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’; তবে কেউ-ই সঙ্গীর নাম প্রকাশ করেননি। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন রাশমিকা-বিজয়। 

এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ের পিঁড়িতে  বসতে চলেছেন তারা। এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এতদিন চুপ ছিলেন তারা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

বছরের শুরুতে ‘ছাবা’ সিনেমা দিয়ে শুরু করে সবশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমাতেও প্রশংসা কুড়িয়েছেন রাশমিকা মান্দানা। দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। তার অভিনীত পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিস থেকে এক হাজার ৩০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। 

রাশমিকা বলেন, ‘সত্যি এবার স্বপ্নের মতো বছর কাটল। ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চেয়েছি। এ বছর সেটি হয়েছে। কোনো কিছুই পরিকল্পনা করে হয় না, তবে এটি হয়ে গেছে।

বিয়ের পরিকল্পনার কথা কী স্বীকার করবেন, নাকি গুজব বলে উড়িয়ে দেবেন? দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী হেসে বলেন, আমি কোনোটাই করব না। যখন সময় হবে, তখন আমরাই ঘোষণা দেব। ভক্ত-অনুরাগী কিংবা গণমাধ্যমের সঙ্গে কোনো ব্যক্তিগত খবর শেয়ার করে নেওয়ার আগে তিনি সময় নিতে চান বলে জানান রাশমিকা মান্দানা। যদিও ভক্তরা মনে করছেন রাশমিকার এই উত্তর আসলে তাদের সম্পর্কের স্বীকারোক্তি।

উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেডে’ (২০১৯) একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেম নিয়ে বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রিজুড়ে গুঞ্জন শুরু হয়। গত আগস্টে দুজনকে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা যায়। এরপর তারা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানেও যোগ দেন।