NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ক্ষমা চাইলেন নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন চিঠি দিয়েছেন। রোববার (৩ নভেম্বর) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরাইল ও ওয়াশিংটন পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি মামলা চলার মধ্যে নেতানিয়াহু ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে হার্জোগের ক্ষমা করা উচিত- এমন কথা বলার কয়েকদিন পরেই এ পদক্ষেপ নিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

২০১৯ সালে দায়ের করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তার মধ্যে ঘুস, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।

হার্জগের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় অবগত যে, নেতানিয়াহুর পক্ষ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে- যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর, প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে অনুরোধটি বিবেচনা করবেন।

 এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হার্জোগ একটি চিঠিও পেয়েছিলেন, যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছিল।

এদিকে, অক্টোবরে ট্রাম্পের ইসরাইল সফরের সময়, তিনি ইসরাইলি পার্লামেন্টে দেয়া ভাষণে হার্জোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন।