NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রেট্রো লুকে আলিয়া, নতুনরূপে রণবীর


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় রেট্রো লুকে আলিয়া, নতুনরূপে রণবীর

বলিউডের অন্যতম নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই রুপালি পর্দায় রাজকীয় কারবার। তার আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে তাই দর্শকদের আগ্রহের পারদ অনেক  উঁচুতে। অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশল— এই ত্রয়ীকে একফ্রেমে দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেমাপ্রেমীরা। 

অভিনেতা রণবীর কাপুর তার এই সিনেমাটিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবেই দেখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন— বানসালির সেটে কাজ করা শারীরিকভাবে ক্লান্তিকর হলেও, শিল্পী হিসেবে তা পরম তৃপ্তির।

এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিংয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিশেষ করে আলিয়ার রেট্রো লুক আর রণবীরের নতুন অবতার নিয়ে নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা।

সম্প্রতি সামাজিক মাধ্যম আইফার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে দৃশ্যের মহড়া দিচ্ছেন রণবীর ও আলিয়া। পাশেই দাঁড়িয়ে কড়া নির্দেশনায় ব্যস্ত পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

 সেই ছবিতে অভিনেত্রী আলিয়ার সাজপোশাকে ফুটে উঠেছে আশির দশকের ধ্রুপদী নায়িকাদের ছায়া। তার এই লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আলিয়ার মাঝে খুঁজে পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রতিচ্ছবি। 

এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন— দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুর মনে হচ্ছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন— বানসালির ম্যাজিক দেখার জন্য আর তর সইছে না।