NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

হাসিনার রায় নিয়ে এ কেমন মন্তব্য বিজেপি নেতা শুভেন্দুর


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

হাসিনার রায় নিয়ে এ কেমন মন্তব্য বিজেপি নেতা শুভেন্দুর

মানবতাবিরোধী অপরাধে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘পাকিস্তানের নির্দেশে’ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারী এএনআইকে বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে। এটা কার্যকর হবে না। শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত। তিনি একজন প্রগতিশীল মুসলমান। শেখ হাসিনা কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না।’

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, তারা ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের’ দেওয়া এই রায়ের বিষয়টি পর্যবেক্ষণ করেছে। ভারত জানায়, তারা সব সময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে থাকে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সব সময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবো।’