NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

শাকিবের নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির

গেল কয়েক বছর ধরে নিজের মধ্যে বেশ পরিবর্তন এনেছেন শাকিব খান। শুধু তাই নয়, নিজেকে ভেঙে ভিন্ন ভিন্ন সিনেমায় দর্শকদের চমকে দিচ্ছেন এই নায়ক। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে লুক, গেটআপ এবং উপস্থাপন দিয়ে তরুণ প্রজন্মের কাছেও প্রিয় হয়ে উঠেছেন তিনি। 

এই মুহূর্তে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে।

এরমধ্যেই খবর, নতুন সিনেমায় তার বিপরীতে দেখা যাবে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। এমনটা নিজেই নিশ্চিত করেছেন নায়ক।

 

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে এমন কথা নিজেই বলেছেন শাকিব খান। সেই ভিডিওতে রাফসানের উদ্দেশে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।

’ এরপর পাশ থেকে একজন জানতে চাইলে শাকিব খান উত্তর দেন, ‘একটা সিনেমার জন্য কথা হচ্ছে তার সঙ্গে।’

 

আর তাতেই যেন উত্তেজনায় মেতে উঠেছেন শাকিবভক্তরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মাতামাতি শুরু হয়ে গেছে।তবে শাকিবের আসন্ন কোন সিনেমাতে তার সঙ্গে হানিয়া আমিরকে দেখা যাবে, তা খোলাসা করেননি তিনি।

 

এদিকে ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছেন, ‘প্রিন্স সিনেমাতে শাকিবের সঙ্গে হানিয়াকে দেখা যেতে পারে’। আবার কেউ বলছেন, ‘নতুন রোমান্টিক যে সিনেমার ঘোষণা এসেছে, এটাতেও দেখা যেতে পারে।’

প্রসঙ্গত, ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। এরপর আগামী বছরের ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে তিনি যোগ দেবেন আজমান রুশোর নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিংয়ে।

এই ছবিটিতে শাকিবের বিপরীতে নতুন মুখ খোঁজা হচ্ছে বলে খবর।