NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সালমানের ফার্ম হাউসের অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

সালমানের ফার্ম হাউসের অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সূত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল অভিনেত্রী শেহনাজ গিলের। সৌভাগ্য হয়েছিল সালমানের খামারবাড়িতে যাওয়ারও। ভাইজানের বাড়ির নাম ‘গ্যালাক্সি’। প্রায়ই বাড়ির সামনে ভিড় করেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সালমানের খামারবাড়ি নিয়ে মানুষের আগ্রহ তুলনায় অনেক বেশি। কী হয় সেই খামারবাড়িতে? এবার সেই তথ্যফাঁস করলেন শেহনাজ গিল।

‘বিগ বস্ ১৩’ থেকে অভিনেত্রীর সঙ্গে পরিচয় সালমান খানে। এরপর থেকেই ভাইজানের স্নেহধন্যা শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি সালমানের খামারবাড়িতে দুই-এক দিন থেকেছেনও। তিনি বলেন, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই-এক দিন থেকেছিলামও। খুব মজা করেছিলাম। 

 

 

শেহনাজ বলেন, খামারবাড়িতে রয়েছে বহু বাইক ও গাড়ি। আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এদিক-ওদিক ঘুরে বেড়াতাম। সেখানে ভাইজানের সঙ্গে পার্টিও করেছিলেন।

অভিনেত্রী বলেন, আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কীভাবে অভিনয় করতে হয়, সেটি আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। ওর অগাধ জ্ঞান সিনেমা ও অভিনয় নিয়ে। সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে নিতেন।

বৃক্ষরোপণ ও চাষাবাদ নিয়েও বিশেষ আগ্রহ রয়েছে ভাইজানের। শেহনাজ গিল বলেন, সালমান গাছ থেকে ফল পাড়তেন। স্যার খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ। সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করে থাকেন। তিনি বলেন, সালমান মাটির মানুষ। বরাবর তিনি মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন।