NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস।

শুক্রবার (৭ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে। খবর সিএনএন ও টাইমস অব ইন্ডিয়ার।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তুরস্কের অভিযোগ, গাজায় ইসরাইল যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা ছিল পরিকল্পিত ও ধারাবাহিক গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় তুরস্ক নির্মিত তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরাইলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে। গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আসিজি) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় যোগ দিয়েছিল।

 

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তবে শুক্রবার পরোয়ানা জারির পরপরই এর নিন্দা জানিয়েছে ইসরাইল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই গ্রেফতারি পরোয়ানা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ‘রাজনৈতিক প্রচারণার অংশ বা পিআর কৌশল’।