NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

রুবাবা দৌলাকে নিয়ে সেই পোস্ট মুছে ফেললেন ইরফান


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

রুবাবা দৌলাকে নিয়ে সেই পোস্ট মুছে ফেললেন ইরফান

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাকে এই পদে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

৩ নভেম্বর (সোমবার) তিনি প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন। এরপরই অভিনেতা ইরফান সাজ্জাদ তার ফেসবুকে রুবাবার ছবি শেয়ার করে লিখেন, ‘এরপরও যদি খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে না পারে, তাহলে আর আশা নেই।’

এই পোস্টটি কিছু নেটিজেনের কাছে অশালীন ও অসম্মানজনক হিসেবে ধরা পড়ে। 

ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন- ‘জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার স্ত্রী বা বোন থাকলে তাদের জিজ্ঞেস করুন—কর্মক্ষেত্রে কি তারা এমন মন্তব্য শুনে স্বাচ্ছন্দ্যবোধ করবেন? রসিকতা এবং অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি রসিকতা নয়, এটি অশালীন আচরণ, যা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।’

তিনি আরও যোগ করেন, ‘আপনার এই মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত এবং ভবিষ্যতে কোনো নারীকে এভাবে অবমাননা করবেন না।’ 

 

এই সমালোচনার পর ইরফান তার ফেসবুক মন্তব্যে ব্যাখ্যা দেন, ‘আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম—এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হয়, তবে কখনই হবে না।’

পরবর্তীতে তিনি সেই পোস্টটি মুছে দিয়ে লিখেন, ‘অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।’